www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

নেত্রকোনায় ১৩ একর ধান কেটে দিলো প্রোগ্রেসিভ এগ্রিকালচারিস্ট


 এগ্রিবার্তা ডেস্কঃ    ২৬ এপ্রিল ২০২০, রবিবার, ২:০৪   কৃষি প্রতিষ্ঠান বিভাগ


নেত্রকোনার হাওড় অঞ্চলের চারটি উপজেলায় প্রায় ১৩ একর জমির ধান কেটে দিয়েছে দেশের কৃষি বিশ্ববিদ্যালয় সমূহের কৃষিবিদদের সংগঠন প্রোগ্রেসিভ এগ্রিকালচারিস্ট। সংগঠনটির অধীনে ও অর্থায়নে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে শনিবার (২৫ এপ্রিল) পর্যন্ত তিন দিনে ওই ধান কাটা কার্যক্রমে নেত্রকোনা ও ময়মনসিংহের ৬০ জন যুবক অংশ নেন।

জানা যায়, গত তিন দিনে নেত্রকোনা সদর, খালিয়াজুড়ি, মদন, মোহনগঞ্জ উপজেলার ছয় জন কৃষকের ধান কেটে দেয় সংগঠনটি। প্রোগ্রেসিভ এগ্রিকালচারিস্ট এর সভাপতি কৃষিবিদ ড. আশরাফ উদ্দিন (সাবেক জেলা মৎস্য কর্মকর্তা, নেত্রকোনা) বলেন, হাওড় অঞ্চলে আগাম বন্যার কবল থেকে ফসল রক্ষায় আমাদের সংগঠনের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় আমরা ৬ জন কৃষককে সহযোগিতা করেছি। এছাড়া ওই এলাকার গরিব যুবকদের অর্থায়নের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, আমাদের সংগঠন এদেশের কৃষি উন্নয়নে কাজ করছে এবং কৃষিতে দেশকে স্বাবলম্বী করে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। উল্লেখ্য, দেশের কৃষি বিশ্ববিদ্যালয় সমূহের অধ্যয়নরত বর্তমান ছাত্র ও বিভিন্ন পেশায় কর্মরত কৃষিবিদদের নিয়ে প্রোগ্রেসিভ এগ্রিকালচারিস্ট সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।




  এ বিভাগের অন্যান্য