
সারাবিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। অন্যান্য দেশের মত বাংলাদেশেও প্রতিনিয়ত বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা। এই উদ্ভূত পরিস্থিতিতে সব থেকে বেশি সমস্যায় পড়েছে দেশের সাধারণ দিন এনে দিন খাওয়া মানুষ গুলো। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রহমান খান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিলে আর্থিক অনুদানের চেক প্রদান করেন।
উল্লেখ্য, করোনাভাইরাস তথা কোভিড-১৯ মহামারি মোকাবিলায় রোববার (১০ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষে অনুদান প্রদান করা হয়েছে। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) দেশের ৫৭টি প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যক্তি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানের চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যুক্ত হন। মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুদানের চেকগুলো গ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্যে, কোভিড-১৯ মোকাবিলায় সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসায় বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যক্তিবর্গকে তাদের অনুদানের জন্য ধন্যবাদ জানান।