
করোনার কারণে শ্রমিক সংকটে পড়েছেন কৃষকরা। এতে জমির পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। এ অবস্থায় বৃহস্পতিবার কৃষকরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কৃষক লীগের সংগ্রামী সভাপতি কৃষকনেতা কৃষিবিদ সমীর চন্দ এবং বিপ্লবী সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির নির্দেশনায় আড়াইহাজার উপজেলা কৃষক লীগ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা খাগকান্দা গ্রামের কৃষক কাজী কবির হোসেনের ২৫ শতাংশ জমির ইরিধান বিনাশ্রমে কেটে দেন। এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগ নেতা মো. সিরাজুল ইসলাম মোল্লা।
ধান কাটার এই উদ্যোগের ব্যাপারে সিরাজুল ইসলাম মোল্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তারা এ কাজ করেছেন। ধান কেটে বাড়িতে দিয়ে আসা হয়েছে। এ সময় কৃষক কাজী কবির হোসেনে ও তার পরিবারের পক্ষ থেকে কৃষক লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানানো হয়।