
জাপান সুকুবা ফ্রেন্ডশীপ এসোসিয়েশন অব বাংলাদেশ (জাসুফাব) এর উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। গতকাল (২২ মে, শুক্রবার) সকাল ১১.৩০টায় ঢাকার মিরপুরে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনটির সহ-সভাপতি প্রকৌশলী ড. মোহাম্মদ মাহতাব হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব কৃষি অর্থনীতিবিদ ড. মো: আজাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগ নেতা মো: মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো: সিরাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ড. আজাদুল হক করোনায় এ দুর্যোগপূর্ণ সময়ে সমাজের অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সকল সামর্থ্যবান ব্যক্তিদের আহ্বান করেন। তিনি আরো উল্লেখ করেন উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় যেমন: বগুড়ায় কারিন ইন্টারন্যাশনাল একাডেমির প্রধান নির্বাহী ও সহ-সভাপতি জনাব এম. এইচ. খান মুন্নার নেতৃত্বে গাইবান্ধা ও রংপুরে কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে, লালমনিরহাটে বশেমরকৃবির সহযোগী অধ্যাপক জাসুফাব এর সাংগঠনিক সম্পাদক ড. মো: মুনজুরুল ইসলামের নেতৃত্বে, জামালপুরে বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের এসএসও ও সংগঠনের কোষাধ্যক্ষ ড. আ: সালামের নেতৃত্বে এবং কুড়িগ্রামে বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্রের পিএসও ও সংগঠনের যুগ্ম মহাসচিব ড. মাইদুল ইসলাম মিঠুর নেতৃত্বে কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব মো: রেজাউল করিম ত্রাণ বিতরণ উদ্বোধন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সংগঠনটির সহ-সভাপতি ড. মোহাম্মদ মাহতাব হোসেন এসোসিয়েশনের সকলের জন্য দোয়া করে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে জাসুফাব সভাপতি ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন হাওলাদার অনলাইন বার্তায় এ ত্রাণ বিতরণ কার্যক্রমের সফলতা কামনা করে বলেন তিনি জাপান সুকুবা ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক উন্নয়নে কাজ করে যাবেন। তিনি ত্রাণ উপ-কমিটির আহ্বায়ক ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সারোয়ার হোসেন সহ সংশ্লিষ্ট সকল কে ধন্যবাদ জানান।