www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

ঢাকায় সেবকের ডিফেন্সিভ ড্রাইভিং শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


 এগ্রিবার্তা ডেস্কঃ    ২৯ আগস্ট ২০২০, শনিবার, ৯:২৬   কৃষি প্রতিষ্ঠান বিভাগ


সম্প্রতি সেবক সংগঠনের উদ্যোগে এর কেন্দ্রীয় কার্যালয় বাড্ডা ঢাকায় আয়োজিত সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনব্যাপী ডিফেন্সিভ ড্রাইভিং ট্রেনিং এর আয়োজন করা হয়। সেবক সংগঠনের সভাপতি খান মোঃ বাবুলের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রশিক্ষক কাজী কাইয়ুমের পরিচালনায় প্রশিক্ষণ শেষে ড্রাইভারদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে সেবক সংগঠনের উপদেষ্টা কৃষি অর্থনীতিবিদ ড. মোঃ আজাদুল হক ও বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মনির খান উপস্থিত ছিলেন। কৃষি অর্থনীতিবিদ ড. মোঃ আজাদুল হক বলেন দিন দিন যে হারে সড়ক দুর্ঘটনা বাড়ছে তা থেকে পরিত্রাণ পেতে হলে ড্রাইভারদের প্রশিক্ষণ ও গণ সচেতনতার বিকল্প নাই। ড্রাইভাররা প্রশিক্ষিত হলে তার সুফল ভোগ করবে যাত্রী তথা আমরা সবাই। মনে রাখতে হবে একটি দুর্ঘটনা একটি মৃত্যু একটি পরিবারের কান্না। তাই সেবক সংগঠনের এ ধরনের মহৎ উদ্যোগকে ব্যাপক আকারে করার জন্য সরকারকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান।

উপদেষ্টা মোঃ মনির খান বলেন জননেত্রী শেখ হাসিনার সরকার দুর্ঘটনা মুক্ত সড়ক গড়ার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। সভাপতি খান মোঃ বাবুল বলেন ড্রাইভারদের সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে একটি প্রকল্প হাতে নিয়েছেন তাই সকল ড্রাইভারদের সেবক সংগঠনে রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ফারুক আকন্দ, সেবক সংগঠনের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বাবুল এবং সেবক সংগঠনের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ। পরিশেষে সকল দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের জন্য মহান রাব্বুল আল আমিনের কাছে দোয়া কামনা করা হয়।




  এ বিভাগের অন্যান্য