
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি গ্রামে এক অসহায় পরিবারকে মাকসুদা আজিজ ফাউন্ডেশন এর পক্ষ থেকে একটি পাওয়ার টিলার উপহার দেয়া হয়। গতকাল (৪ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ১১:৩০ টায় দক্ষিণ বাঁশজানি আজিজুর রহমান স্মৃতি পাঠাগার এ পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অসহায় পরিবারের পক্ষ থেকে পাওয়ার টিলার গ্রহণ করেন মোঃ সাইদুল ইসলাম। পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানের পর এলাকার বেকারত্ব দূরীকরণে তরুণ-যুবকদের আর্থ-স্বাবলম্বীকরণসহ বিভিন্ন বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়। পুরো অনুষ্ঠানের আয়োজক ও সার্বিক ব্যবস্থাপনায় ভূমিকা পালন করে ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন, রংপুর দেশ ক্লিনিকের পরিচালক সালেকুর রহমান শামিম, কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (CADA, রংপুর) এর সাধারণ সম্পাদক ডা. মেফতাহুল ইসলাম মিলন, ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ফখরুজ্জামান জেট, আলোকবর্তিকা ভূরুঙ্গামারীর সভাপতি মোঃ শামীম সরোয়ার, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মুরাদ, জাগো বাহে ফাউন্ডেশন-এর সভাপতি মোঃ শাহজাহান আলী সোহাগ, ডোনেট ফর ভূরুঙ্গামারীর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আশিকুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।