www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

বাকৃবি রোটার‍্যাক্ট ক্লাবের ভার্চুয়াল রিইউনিয়ন অনুষ্ঠিত


 বাকৃবি প্রতিনিধিঃ    ২২ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ১১:২৪   কৃষি প্রতিষ্ঠান বিভাগ


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের প্রাক্তন ও বর্তমান সদস্যদের সম্মিলনে "ভার্চুয়াল রিইউনিয়ন" অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রোটার‍্যাক্ট ক্লাবের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ওই রিইউনিয়নের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবি রোটার‍্যাক্ট ক্লাবের প্রতিষ্ঠাকালীন সচিব এক্স রোটা. এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (অবঃ) মেসবাহ উল আলম। এছাড়াও অনুষ্ঠানে ক্লাবের প্রাক্তন অনেক সম্মানিত এক্স রোটার‍্যাক্টর উপস্থিত ছিলেন।

ভার্চুয়াল রিইউনিয়নে ক্লাব সৃষ্টির ইতিহাস এবং গৌরবময় অতীত সম্পর্কে স্মৃতিচারণ করেন ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা। এসময় তারা ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। উল্লেখ্য, ১৯৭৯ সালের ২০ সেপ্টেম্বর প্রতিষ্ঠা লাভ করে কৃষি বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাব।




  এ বিভাগের অন্যান্য