বাকৃবি সিন্ডিকেট সদস্য নির্বাচিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর সিন্ডিকেট সদস্য নির্বাচিত হওয়ায় ময়মনসিংহ সিটি করপোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক (টিটু) কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অফিসার পরিষদ।
আজ ৩০ সেপ্টেম্বর ২০২০, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ খাইরুল আলম নান্নু ও সাধারণ সম্পাদক মো আসাদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ নবনির্বাচিত বাকৃবি সিন্ডিকেট সদস্য মেয়র ইকরামুল হক (টিটু) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
উক্ত সৌজন্য সাক্ষাতকালে মেয়র টিটুর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পাশপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বাকৃবি অফিসার পরিষদের নেতারা।