
'The Ultimate Immune Stimulator' স্লোগানে বাজারে লাইসোপ্লাস পাউডার নামক নতুন ওষুধের বাজারজাত শুরু করেছে এসিআই এনিমেল হেলথ। এ উপলক্ষ্যে গতকাল এসিআই এনিমেল হেলথ এর হেড অফিস পুলিশ প্লাজায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে। কোম্পানির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে কেক কেটে নতুন পণ্যের বাজারজাতকরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নতুন পণ্যের লিটারেচার প্রাপ্ত তথ্যে জানা যায়, যে কোন ধরনের ধকল/ চাপে প্রাণিদের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে লাইসোপ্লাস পাউডার প্রাণিদেহে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নাইট্রোজেন ও ফসফরাসের দূষন কমানোসহ লাইসোপ্লাস পাউডার খামারে ঔষধের প্রয়োজনীয়তা কমায় এবং FCR (Feed Conversion Ratio) উন্নত করে। এছাড়াও লাইসোপ্লাস পাউডার বিটা ল্যাকটাম এন্টিবায়োটিক যেমন সেফোলসপরিন, এ্যামোক্সিসিলিন, এ্যামপিসিলিন ও মেথিসিলিন কে আরও কার্যকরী করে।
ব্যবহার মাত্রা:
খাবার পানিতে লাইসোপ্লাস পাউডার ব্যবহার করতে হবে। বিভিন্ন প্রাণির ক্ষেত্রে নিম্নোক্ত ডোজে লাইসোপ্লাস পাউডার ব্যবহার করা যাবে।
ব্রয়লার মুরগী:
ডিমপাড়া মুরগী ও ব্রিডার: ১০০ গ্রাম প্রতি ১০০০ মুরগীর জন্য যেকোনো ধকল বা এন্টিবায়োটিক এর সাথে সহযোগী চিকিৎসা হিসাবে লাইসোপ্লাস পাউডার ব্যবহার করা যায়
বাছুর, গরুও ছাগল:
উল্লেখ্য, বাজারে বর্তমানে ১০ গ্রাম ও ১০০গ্রাম স্যাচেটে লাইসোপ্লাস পাউডার বাজারজাত করা হচ্ছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে এসিআই এনিমেল হেলথ এর মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করে।