
বিসিএস (মৎস্য) ক্যাডারের কর্মকর্তা কাজী শামস্ আফরোজ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্ব পেলেন। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মৎস্য-১ অধি শাখার যুগ্মসচিব অসীম কুমার বালা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা যায়।
জনস্বার্থে জারিকৃত এ আদেশটি আগামী ২৪-৯-১৯ তারিখ (অপরাহ্ন) হতে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। কাজী শামস্ আফরোজ ইতোপূর্বে একই অধিদপ্তরের পরিচালক (অভ্যন্তরীণ মৎস্য)-এর দায়িত্ব পালন করছিলেন।
এদিকে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, মৎস্য সেক্টর সংশ্লিস্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কাজী শামস্ আফরোজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছায় তারা সকলেই নতুন মহাপরিচালকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেছেন।