
ঝিনাইদহে কৃষাণী ও কৃষি উদ্যোক্তাদের মাঝে ঋণ এবং পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল ঝিনাইদহ সার্কিট হাউজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সিও। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। প্রধান আলোচক ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের এমডি জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকটির ডিএমডি সিরাজুল ইসলাম, এসভিপি সাদাত আহমেদ খান, হূমায়ন কবির ফকির, এভিপি আবুবকর সিদ্দিক, সিও’র নির্বাহী পরিচালক সামছুল আলম।