
কৃষিবিদ সিড লিঃ-এর ২০১৮-১৯ এর এজিএম শুক্রবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কাজিপাড়ায় অবস্থিত কৃষিবিদ গ্রুপের অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান, কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর ড. আরআই সরকার, ম্যানেজিং ডাইরেক্টর বিশিষ্ট কৃষি উদ্যেক্তা ড. আলী আফজাল, কৃষিবিদ সিড লিঃ ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ শফিকুল আকতার এবং কৃষিবিদ সিড লিঃ এর সন্মানিত "শেয়ার হোল্ডারগন"।
কৃষিবিদ সিড লিঃ ১ম এজিএম-এর কার্যবিবরণী, Statement of Financial Position এবং ভবিষ্যৎ পরিকল্পনা পেশ করেন ড. মোঃ শফিকুল ইসলাম। সন্মানিত শেয়ারহোল্ডারদের প্রশ্নের জবাব দেন এবং বিগত বছরের ফাইনান্সসিয়াল রিপোর্ট, ডিভিডেন্ট ঘোষনা এবং তা সকলের সম্মতিতে অনুমোদন করেন কৃষিবিদ সিড লিঃ চেয়ারম্যান এবং গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ড. আলী আফজাল।
সভায় উপস্থিতি জন্য এবং সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান কৃষিবিদ গ্রুপের কেএমসওএল এর চেয়ারম্যান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাবেক মহাপরিচালক জনাব মোঃ তারিক হাসান।