WPSA Paul B. Siegel Research Award এবং the WPSA Education Award

২০২০ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ২৬ তম বিশ্ব পোল্ট্রি কংগ্রেসের সময়, WPSA Paul B. Siegel Research Award এবং the WPSA Education Award বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। পোল্ট্রি কংগ্রেস শুরুর ছয় মাস আগে থেকেই পুরষ্কার এবং মনোনয়নের সংক্রান্ত তথ্য ওয়াপসা কে দেওয়ার জন্য এর শাখা সমূহকে বলা হয়েছে।
মনোনয়ন সংক্রান্ত তথ্য জমা দেওয়ার সময়সীমা ২০২০ সালের ১ লা মার্চ। মনোনয়ন অবশ্যই ই-মেইলে wpsa@xs4all.nl এ প্রেরণ করতে হবে। সম্পূর্ণ মনোনয়নের একটি হার্ড কপি Dr R.W.A.W. (Roel) Mulder, Secretary WPSA, PO Box 31, 7360 AA Beekbergen, The Netherlands এ পাঠাতে হবে।
এই সংক্রান্ত সকল তথ্য WPSA জার্নালের পরবর্তী সংখ্যায় এবং www.wpsa.com প্রকাশিত হবে।