www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

মন্ত্রিসভা কমিটির সভায় ১৮ প্রস্তাব অনুমোদন

টিসিবির জন্য ১৫৮ কোটি টাকার সয়াবিন তেল-ডাল কিনবে সরকার


 এগ্রিবার্তা ডেস্ক    ৪ নভেম্বর ২০২২, শুক্রবার, ৬:১৯   সমকালীন কৃষি  বিভাগ


সরকার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) ১৫৮ কোটি ৪০ লাখ ৫৭ হাজার ২০০ টাকার তেল-ডাল কেনার অনুমোদন দিয়েছে। এ টাকায় ৫৫ লাখ লিটার সয়াবিন তেল ও আট হাজার টন মসুর ডাল কিনবে সরকার। এর মধ্যে প্রায় ৮৯ কোটি ৬১ লাখ টাকার তেল ও ৬৮ কোটি ৭৯ লাখ মসুর ডাল কেনা হবে।

গতকাল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৪তম এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩২তম সভায় এ ক্রয়ের অনুমোদন দেয়া হয়। এতে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে একটি প্রস্তাব ও সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির সভায় ১৭টি প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার।

সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিকদের তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহবুব। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি কর্তৃক স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে খরচ হবে ৮৯ কোটি ৬১ লাখ ৭০ হাজার টাকা। প্রতি কেজি সয়াবিনের দাম পড়বে ১৬২ দশমিক ৯৪ টাকা, যা আগে ছিল ১৭১ দশমিক ৮৫ টাকা।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় চার নদীর নাব্যতা উন্নয়নে কাটার সাকশন ড্রেজার নির্মাণকাজ পেয়েছে নয় প্রতিষ্ঠান। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক ‘পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার’ প্রকল্পের ড্রেজিং বাই কাটার সাকশন ড্রেজারের (প্যাকেজ-৮, লট-১) নির্মাণকাজ পেয়েছে নয়টি প্রতিষ্ঠান। এতে খরচ হবে ২৬৩ কোটি ২১ লাখ ৪২ হাজার ৪০১ টাকা। একই সঙ্গে ‘আপগ্রেডেশন অব মোংলা পোর্ট’ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে সরকার।

এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয় ও বিক্রয় প্রতিষ্ঠানের সংখ্যা আরো আটটি বাড়ানোর নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বৃদ্ধি পাওয়া আটটি প্রতিষ্ঠান হলো—জাপানের এলএনজি জাপান করপোরেশন, সোকার ট্রেডিং ইউকে লিমিটেড, কোরিয়ার পোক্সো ইন্টারন্যাশনাল করপোরেশন, কাতার এনার্জি ট্রেডিং এলএলসি, জাপানের ইনপেক্স করপোরেশন, সিঙ্গাপুরের প্যাভিলিয়ন এনার্জি ট্রেডিং অ্যান্ড সাপ্লাই পিটিই লিমিটেড, পেট্রোচীনা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এবং পিটিটি ইন্টারন্যাশনাল ট্রেডিং প্রাইভেট লিমিটেড।

মন্ত্রিসভা কমিটির সভায় কাতার, আরব আমিরাত ও ইন্দোনেশিয়া থেকে ১ লাখ ১৫ হাজার টন সার এবং দেশীয় এক প্রতিষ্ঠান থেকে ২৫ হাজার টন রক ফসফেট কেনার সিদ্ধান্ত নিছে সরকার। এতে খরচ হবে ৮৩৩ কোটি ২৮ লাখ ৮০ হাজার ২২৫ টাকা।

এছাড়া রংপুরে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার। এ লক্ষ্যে ১২১ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রংপুর স্থাপন’ প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। নির্মাণকাজটি পেয়েছে এমজি জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেড।




  এ বিভাগের অন্যান্য