www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

ভোজ্যতেল উৎপাদন বাড়ানোর ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী


 এগ্রিবার্তা ডেস্ক    ২৩ ডিসেম্বর ২০২২, শুক্রবার, ১০:০৩   সমকালীন কৃষি  বিভাগ


দেশে ভোজ্যতেল উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, চাহিদা মেটাতে ৯৮ শতাংশ ভোজ্যতেল আমদানি করতে হয়। আমদানিনির্ভরতা কমাতে আমাদের দেশে তিল, তিষি ও বাদাম থেকে তেল উৎপাদনে আরো বেশি গবেষণা হওয়া দরকার। সেজন্য সংশ্লিষ্টদের উদ্যোগ নিতে হবে।’ গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৫তম বিশ্ববিদ্যালয় দিবস এবং প্রযুক্তি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গবেষণার মাধ্যমে অনেক উন্নতমানের বীজ ও ফসলের জাত উদ্ভাবন করায় কৃষি বিশ্ববিদ্যালয়গুলোকে ধন্যবাদ জানান তিনি। তিনি আরো বলেন, ‘জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষিবিজ্ঞানী ও কৃষিবিষয়ক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর যথেষ্ট অবদান রয়েছে। তবে গবেষণাকে আরো বেশি গুরুত্ব দেয়া প্রয়োজন।’ এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া।




  এ বিভাগের অন্যান্য