www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

নকল কীটনাশকে কৃষিপণ্যের ক্ষতির বিষয়ে সচেতনতামূলক সভা


 এগ্রিবার্তা ডেস্ক    ৪ নভেম্বর ২০২২, শুক্রবার, ৬:২৫   সমকালীন কৃষি  বিভাগ


কুড়িগ্রামে কৃষিকাজে ব্যবহূত নকল ও ভেজাল কীটনাশকে কৃষিপণ্যের ক্ষতির বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দপ্তরটির উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত। উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক আজিজুল ইসলাম, সবিনুজ্জামান চৌধুরীসহ নয় উপজেলার সব কৃষি কর্মকর্তা, ডিলার ও বিভিন্ন উপজেলার ৫০ জন কৃষক। সভায় একটি কীটনাশক কোম্পানির কর্মকর্তা জামাল হায়দার পাওয়ার পয়েন্টের মাধ্যমে ভেজাল কীটনাশক প্রয়োগে ফসলের ক্ষতির দিকগুলো তুলে ধরেন।




  এ বিভাগের অন্যান্য