www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

বারিতে সমন্বিত বালাই দমনবিষয়ক প্রশিক্ষণ


 এগ্রিবার্তা ডেস্ক    ১৪ নভেম্বর ২০২২, সোমবার, ৪:৪৪   সমকালীন কৃষি  বিভাগ


গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) ‘সমন্বিত বালাই দমন ব্যবস্থার (আইপিএম) একটি উপাদান হিসেবে বিভিন্ন পরজীবীর পালন এবং তাদের প্রায়োগিক দিক’বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বারির কীটতত্ত্ব বিভাগ, প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এবং ফিড দ্য ফিউচার বাংলাদেশ আপিএমএর আয়োজনে দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে বারি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ল্যাব টেকনিশিয়ানরা অংশ নিয়েছেন। বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এ প্রশিক্ষণ উদ্বোধন করেন। বারির পরিচালক ড. ফেরদৌসী ইসলাম এতে সভাপতিত্ব করেন।




  এ বিভাগের অন্যান্য