
২০২১ সালের জন্য সদস্যপদ নবায়ণ কিংবা নতুন সদস্য পদ গ্রহণের জন্য সময় বর্ধিত করেছে ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স এসোসিয়েশন বাংলাদেশ (ওয়াপসা-বাংলাদেশ)। আগামি ২৪ ডিসেম্বর, ২০১৯ তারিখের মধ্যে সদস্যপদ নবায়ণ/নতুন সদস্যপদ গ্রহণ করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক ডাঃ এম. আলী ইমাম প্রেরিত এক মেইল বার্তায় এ তথ্য জানা যায়।
উল্লেখ্য যে, যে সকল সম্মাণিত সদস্য ২০১৮, ২০১৯ এবং তদপূর্ববর্তী সময়ের চাঁদা পরিশোধ করেননি, তাঁরা উপরোল্লিখিত সময়ের মধ্যে ২০২১ইং সময়ের নির্ধারিত চাঁদা (বকেয়াসহ) পরিশোধ করে নতুন সদস্যপদ নবায়ণ করতে পারবেন। একইভাবে নতুন সদস্যপদ গ্রহণে আগ্রহীগণ উপরোক্ত সময়সীমার মধ্যেই যথাক্রমে ২০২০ এবং ২০২১ইং সালের চাঁদা পরিশোধ সাপেক্ষে সদস্যপদ গ্রহণ করতে পারবেন।
এ সকল সম্মাণিত আগ্রহীদের WPSA-BB ওয়েবসাইটে দেয়া আবেদনপএ ফরম যথাযথভাবে পূরণ করে আবেদনপএ ফরমে উল্লেখিত কাগজাদি সহকারে যাচাই-বাছা্ইয়ের জন্য দাখিল করতে হবে। প্রাপ্ত আবেদন পএ যাচাই-বাছাই কমিটি কর্তৃক যথার্থ বিবেচিত হলেই সদস্যপদ প্রাপ্ত হবেন।