www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

ময়মনসিংহে ভেটেরিনারিয়ানদের মিলন মেলা


 এগ্রিবার্তা ডেস্কঃ    ১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, ১২:১৪   কৃষি প্রতিষ্ঠান বিভাগ


বাংলাদেশে আমিষের চাহিদা পূরণে ভেটেরিনারিয়ানদের অবদান অনস্বীকার্য। তাদের অক্লান্ত পরিশ্রমে আজ দেশে আমিষের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি শুরু হয়েছে। ভেটেরিনারিয়ানদের একসাথে কাজ করার লক্ষ্যে আজ (১৩.১২.১৯) ময়মনসিংহ অঞ্চলে কর্মরত সকল ভেটেরিনারিয়ানদের নিয়ে প্রাইভেট ভেটেরিনারি এসোসিয়েশন, ময়মনসিংহ কর্তৃক একটি বনভোজনের আয়োজন করা হয়। উক্ত বনভোজনে ময়মনসিংহ অঞ্চলের সকল ভেটেরিনারিয়ান উপস্থিত ছিলেন।

এতে নতুন ও পুরাতন সদস্যদের মাঝে অভিজ্ঞতা আদান-প্রদানের সুযোগ তৈরি হয়। বনভজনের বাস সকাল ৭ টায় ময়মনসিংহ ব্রীজ মোড় হতে লাউচাপড়া, বকশিগঞ্জ, জামালপুর এর উদ্দেশ্যে রওনা হয়। বনভোজনে কুইজ প্রতিযোগিতা, ফুটবল খেলা সহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ব্যবস্থা ছিল। বনভোজন সম্পর্কে ডাঃ সাজেদুল হক বলেন, "এটা আসলে ভেটেরিনারিয়ানদের মিলন মেলা। বনভোজনে আমরা সিনিয়রদের কাছ থেকে নতুন কিছু শিখতে পারলাম।" নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের এরকম সুযোগ নিয়মিত হওয়া উচিত বলে মনে করেন ডাঃ জাহিদুল ইসলাম সাদ্দাম। তিনি এরকম আয়োজনের জন্য প্রাইভেট ভেটেরিনারি এসোসিয়েশন, ময়মনসিংহ ও অপসোনিন এগ্রো ভেট, বাংলাদেশকে ধন্যবাদ জানান।

বনভোজন বাস্তবায়নে পূর্ণাঙ্গ সহযোগিতায় করে অপসোনিন এগ্রোভেট, বাংলাদেশ। পরবর্তীতে তাদের নতুন প্রোডাক্ট ইউরিনেক্স এর মোড়ক উন্মোচন করা হয়। পুরুষ্কার বিতরণের মাধ্যমে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন প্রাইভেট ভেটেরিনারি এসোসিয়েশন, ময়মনসিংহের সভাপতি ডা: সজীব দেবনাথ।




  এ বিভাগের অন্যান্য