www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

বিভিএসএফ এর নতুন কমিটি ২৭ সেপ্টেম্বর


 এগ্রিবার্তা ডেস্কঃ    ২২ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ১১:০০   কৃষি প্রতিষ্ঠান বিভাগ


আগামী ২৭ সেপ্টেম্বর ২০১৯ ইং রোজ শুক্রবার বিকাল ৩:০০ ঘটিকায় বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশান (বিভিএ) চত্ত্বরে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশন (বিভিএসএফ) এর নতুন কমিটি গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সভার তারিখ চূড়ান্ত করা হয়েছে। বিভিএসএফ এর সভাপতি ডাঃ ইনাম আহমেদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। উক্ত সভায় প্রতিটি ভেটেরিনারি ক্যাম্পাসের ছাত্রসমিতির নেতৃবৃন্দ, নেতৃত্ব প্রত্যাশী ছাত্র ছাত্রী এবং সাধারণ শিক্ষার্থী সহ বর্তমান কমিটির নেতৃবৃন্দ কে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য ডাঃ আহমেদ অনুরোধ জানান।

উল্লেখ্য, ২০১৬ সালের আগস্টে ৫১ সদস্য বিশিষ্ট বর্তমান কমিটি গঠিত হয়। এই কমিটির সময়েই ভেটেরিনারি ছাত্র সমাজের দীর্ঘ দিনের প্রাণের দাবি ইন্টার্ণশীপ ভাতা ১৫০০০ টাকায় উন্নীত হয়। এছাড়াও প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্গানোগ্রামের বর্তমান অগ্রগতি অর্জনে বিভিএসএফ কমিটি বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) কে সর্বাত্মক সহায়তা করে।

সারাদেশের ভেটেরিনারি ছাত্র সমিতি সমূহকে এক ছাতার নিচে নিয়ে এসে তাদের মাঝে আত্মিক সম্পর্ক স্থাপনে আসতে বর্তমান কমিটি গুরুত্বপুর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে বলে মনে করে পেশা সংশ্লিষ্ট সকলে। এছাড়াও পেশা সংশ্লিষ্ট বিভিন্ন আন্দোলন সংগ্রাম যেমন- ভেটেরিনারি ডিপ্লোমা সিলেবাস সংশোধন, ত্রুটিপূর্ণ বিভিসি আইন সংশোধন প্রভূতিতে বিভিএসএফ সব সময় সরব ছিল।




  এ বিভাগের অন্যান্য