www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

বেঙ্গল ওভারসিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত


 এগ্রিবার্তা ডেস্কঃ    ১৩ জানুয়ারি ২০২০, সোমবার, ১০:৪৯   কৃষি প্রতিষ্ঠান বিভাগ


শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাব লিমিটেডে বেঙ্গল ওভারসিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ’২০১৯ অনুষ্ঠিত হয়। বিক্রয় ও বিপণন প্রতিনিধিদের সাথে টেকন্যিকাল, ডিস্ট্রিবিউশন, সাপ্লাই চেইন এবং অন্যান্য সহায়ক প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেয়।

বেঙ্গল ওভারসিজ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব একেএম আলমগীর, এমএসডি এনিমেল হেলথের সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার ডাঃ রিপন কুমার পল, হেড অব সেলস এন্ড ডিস্ট্রিবিউশন জনাব গোলাম মোস্তফা রব, মার্কেটিং ম্যানেজার ডাঃ সাদেকুর রহমান এবং অন্যান্য কর্মকর্তারা বিক্রয় সম্মেলনে অংশগ্রহণ করে।

বিক্রয় সম্মেলনে বিক্রয় কার্যকারিতা ও আয় বৃদ্ধি, বিক্রয় ক্ষমতা ত্বরান্বিত করা এবং নতুন গ্রাহকদের সাথে সম্পর্ক স্থাপনের কথা বলা হয়। সম্মেলনে ভ্যাকসিন ব্যবসা সম্পর্কিত কয়েকটি মূল বিষয় আলোচনা করা হয়। ম্যানেজমেন্ট টেকনিক্যাল টিমকে গ্রাহক পরিষেবাদি বাড়াতে এবং তাদের সর্বোত্তম প্রচেষ্টা সহ সহায়তা করার পরামর্শ দেয়।

সম্মেলনটি একটি প্রাণবন্ত মনোভাব এবং নিকট ভবিষ্যতে আরও ভাল পারফরম্যান্সের প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয়।




  এ বিভাগের অন্যান্য