www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

শেরপুরে খামারীদের নিয়ে পিয়ারটপের প্রশিক্ষণ কর্মশালা


 এগ্রিবার্তা ডেস্কঃ    ২৬ জানুয়ারি ২০২০, রবিবার, ১০:১৩   কৃষি প্রতিষ্ঠান বিভাগ


প্রাণিসম্পদ সেক্টরে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান পিয়ারটপ লিমিটেড, বিগত প্রায় ১ যুগ ধরে দক্ষতা ও সুনামের সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রাণিসম্পদ সেক্টরে অবদান রাখার জন্য। সারাদেশে প্রান্তিক পর্যায়ে ছোট বড় সকল ধরনের খামারীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিকল্পে খামার ব্যবস্থাপনা এবং রোগ প্রতিরোধ পরিকল্পনা বিষয়ক নানা প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারের আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি। যাতে করে প্রান্তিক খামারীরা উপকৃত ও লাভবান হতে পারে।

এরই ধারাবাহিকতায় গত ২৫ জানুয়ারী ২০২০ শনবিার সকাল ১১ টায় শেরপুর জেলার নালিতাবাড়ীর অংকুর বিদ্যানিকেতন স্কুলে ৬০ জন প্রান্তিক খামারীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারটপ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ সৈয়দ মোস্তফা আলী।

মাঠ পর্যায়ে অত্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন ডাঃ সৈয়দ মোস্তফা আলী তাঁর বক্তব্যে বলেন দীর্ঘ ১৭ বছর যাবত তিনি পোল্ট্রি সেক্টরের সাথে জড়িত এবং মাঠ পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় কাজ করে চলেছেন। সেই অভিজ্ঞতার আলোকে তিনি খামারীদের বলেন শত ব্যস্ততার মাঝেও খামারীদের সাথে সর্বদা সম্পৃক্ত রয়েছি। শুধু ব্যবসাকে প্রাধান্য না দিয়ে খামারীদের কল্যাণে কাজ করে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে পোল্ট্রি শিল্পের অবস্থা খারাপ যাচ্ছে আমি এই সংকটপন্ন সময়েও খামারীদের নিয়ে নানা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে যাচ্ছি। যাতে করে এই কঠিন সময়েও খামারীদের মনবল অটুট থাকে ও ব্যবসার ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তিনি কর্মশালায় পোল্ট্রির ব্রুডিং নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি তার বক্তব্যে পোল্ট্রিতে এন্টিবায়োটিকের ব্যবহার সংক্রান্ত বিষয়সহ নানান সমস্যা ও সম্ভাবনার কথা সাবলিল ভাবে উপস্থাপন করেন। এছাড়াও তিনি শীতকালীন সময়ে খামারের নানা রোগ প্রতিরোধ পরিকল্পনা বিষয়ক আলোচনা করেন এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরে পিয়ারটপ লিমিটেডের গুরুত্বপূর্ণ কিছু প্রোডাক্ট সংক্রান্ত তথ্য খামারীদের মাঝে প্রামান্য চিত্রের মাধ্যমে তুলে ধরেন। প্রোডাক্টগুলোর মধ্যে Revolution, Peercox, Bromazone, Supper Formula, Germy 200X, Myconil Plus উল্লেখযোগ্য।

কর্মশালায় খামারীদেও মধ্যে উপস্থিত ছিলেন মো: শহিদুল ইসলাম, মো: দুলাল মিয়া,মো: আবু রুমান, আব্দুল হালিম,মো: হাফিজুর রহমান, আয়শা বেগম, হারুন মিয়া, সাগর মিয়া, আমিনুল ইসলাম, মো: জুনায়েদ মিয়া, জয় সরকার, সাজিদুল আলম, শাহ আলিম,সোলায়মান, হেলাল উদ্দিন, ফয়জুল হক, স¤্রাট খান অন্যান্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবির্গ। আরো উপস্থিত ছিলেন মাসিক কৃষি সুরক্ষার সার্কুলেশন ম্যানেজার মো: জাহিদ হাসান সহ পিয়ারটপ লিমিটেড-এর কোম্পানীর কর্মকর্তাবৃন্দ । মধ্যাহ্ন ভোজের মাধ্যমে কর্মশালার সফল পরিসমাপ্তি ঘটে।




  এ বিভাগের অন্যান্য