www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

Fisheries Alumni Association PSTU এর আত্মপ্রকাশ


 পবিপ্রবি প্রতিনিধিঃ    ২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ১১:২০   কৃষি প্রতিষ্ঠান বিভাগ


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের উন্নতি সাধন এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের স্টুডেন্টদের মধ্যে মেলবন্ধন সৃষ্টির লক্ষে সম্প্রতি Fisheries Alumni Association PSTU নামে একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। যার মূখ্য উদ্দেশ্য মাৎস্যবিজ্ঞান অনুষদের সকল শিক্ষার্থীদের মাঝে ভাতৃত্ববন্ধন সুদৃঢ় করা, আন্তঃ যোগাযোগ ও পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি করা।

মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে ডিগ্রীপ্রাপ্ত স্টুডেন্টদের সমন্বয়ে ১ম ব্যাচ থেকে ৯ম ব্যাচ পর্যন্ত (১ম ব্যাচ-৫ জন, ২য় ব্যাচ-৫ জন, ৩য় ব্যাচ-৫ জন, ৪র্থ ব্যাচ-৪ জন, ৫ম ব্যাচ-৪ জন, ৬ষ্ঠ ব্যাচ-৩ জন, ৭ম ব্যাচ-৩ জন, ৮ম ব্যাচ-৩ জন, ৯ম ব্যাচ-৩ জন) সর্বমোট ৩৫ জনের সমন্বয়ে Fisheries Alumni Association PSTU এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

Fisheries Alumni Association PSTU সদ্য পাশ করা স্টুডেন্টদের জন্যে দিকনির্দেশনা ও ক্যারিয়ার গঠনে সঠিক পথ প্রদর্শন করবে এবং সবার গঠনমূলক সমালোচনার মাধ্যমে সমস্যাগুলি চিহ্নিত করে তার সমাধানের পথ খুঁজে বের করবে। উদ্যোক্তারা আশা করেন Fisheries Alumni Association PSTU এর বিভিন্ন কার্যক্রমে মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মানিত শিক্ষকমন্ডলীদেরকে তারা পাশে পাবে এবং তাদের দিকনির্দেশনায় Fisheries Alumni Association PSTU অনেকদূর এগিয়ে যাবে।

মাৎস্যবিজ্ঞান অনুষদের সকলের স্বতঃস্ফূর্ত এবং নিঃস্বার্থ সহযোগীতার মাধ্যমে Fisheries Alumni Association PSTU পবিপ্রবির একটি নির্ভরযোগ্য প্লাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে বলে উদ্যোক্তারা বিশ্বাস করেন।

 




  এ বিভাগের অন্যান্য