www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

এগ্রো ইন্ডাস্টিয়াল ট্রাস্ট্রের (AIT) নতুন অফিস মনিপুরি পাড়া


 এগ্রিবার্তা ডেস্কঃ    ১ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ১:১৭   কৃষি প্রতিষ্ঠান বিভাগ


বাংলাদেশের পোল্ট্রি, ফিস ও ক্যাটল্ সেক্টরে পথিকৃত ফিড শিল্প প্রতিষ্ঠান এগ্রো ইন্ডাস্টিয়াল ট্রাস্ট্র (এআইটি) নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। রাজধানীর সংসদ এভিনিউ-এর ২৭/এফ (৪র্থ তলা), মনিপুরি পাড়ায় অক্টোবর মাসের শুরু থেকে অত্যন্ত মনোরম পরিবেশে কোম্পানীটি তাদের কার্যক্রম শুরু করেছে।

গুণগতমান ও বিক্রোয়োত্তর সেবা নিশ্চিত করার লক্ষ নিয়ে বড় পরিসরে অফিস স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন এগ্রো ইন্ডাস্টিয়াল ট্রাস্ট্র (AIT)-এর উর্ধতন কর্তৃপক্ষ। ডিলার, খামারী, সরবরাহকারী, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের নতুন অফিসে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন AIT কর্তৃপক্ষ।

উল্লেখ্য, জনবহুল এদেশের মানুষের প্রানিজ আমিষের চাহিদা পূরণ ও বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির মহান লক্ষ্যকে সামনে রেখে ১৯৮৮ সালে যাত্রা শুরু করে এআইটি। দীর্ঘ ৩১ বছর ধরে এআইটি বাংলাদেশের এগ্রো সেক্টরের উন্নয়নে ভূমিকা রেখে আসছে। এআইটি দিন দিন আরো সমৃদ্ধ ও বিকশিত হচ্ছে। কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সুস্থ জাতি গঠনে এআইটি আরো ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা করেন সংশ্লিষ্ট সকলে।




  এ বিভাগের অন্যান্য