ঢাকা, ১১ মে ২০২৬, সোমবার

পদ্মার কাতলা ও পাঙাশ ৫৯ হাজার টাকায় বিক্রি



মৎস্য

এগ্রিবার্তা ডেস্ক


Deprecated: Creation of dynamic property DateInterval::$w is deprecated in /home/agribart/public_html/func/common-func.php on line 63

(২ সপ্তাহ আগে) ২০ এপ্রিল ২০২৬, সোমবার, ১০:৩৩ অপরাহ্ন

agribarta

রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়েছে বড় আকারের কাতলা ও পাঙাশ মাছ। মাছদুটি স্থানীয় বাজারে বিক্রি হয়েছে ৫৯ হাজার টাকায়।

রোববার (১৯ এপ্রিল) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাছ বাজারে ২৫ কেজি ওজনের একটি বিশাল কাতলা মাছ বিক্রি হয়েছে ৪২ হাজার ৫০০ টাকায়। উন্মুক্ত নিলামে কেজি প্রতি ১ হাজার ৭০০ টাকা দরে মাছটি বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে জেলে ঠান্ডু হালদার ও তার সহযোগীরা পদ্মা নদীতে জাল ফেললে বড় আকৃতির কাতল মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া বাজারের একটি আড়তে নিয়ে ওজন করে বিক্রির জন্য তোলা হয়। 

নিলামে মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ। তিনি বলেন, এত বড় কাতলা মাছ সচরাচর পাওয়া যায় না। সামান্য লাভে দেশের বিভিন্ন স্থানে বিক্রির চেষ্টা করছি।

অন্যদিকে একই দিনে রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ধরা পড়ে ১২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। মাছটি কেজিপ্রতি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ১৬ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়।

জেলে বিপুল হালদার জানান, পদ্মা নদীতে এখন বড় পাঙাশ খুব কম পাওয়া যায়। অনেকদিন পর এমন বড় মাছ পেয়েছি, এতে আমরা সবাই খুশি।

মৎস্য থেকে আরও পড়ুন

agribarta
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
মৎস্য আহরণকারীরা কৃষক কার্ডের আওতায় আসবেন

সর্বশেষ