ঢাকা, ১১ মে ২০২৬, সোমবার

কুমিল্লা গোমতী নদীতে ২০ হাজার মাছের পোনা অবমুক্ত



মৎস্য

এগ্রিবার্তা ডেস্ক


Deprecated: Creation of dynamic property DateInterval::$w is deprecated in /home/agribart/public_html/func/common-func.php on line 63

(২ সপ্তাহ আগে) ২০ এপ্রিল ২০২৬, সোমবার, ১০:৩৪ অপরাহ্ন

agribarta

কুমিল্লার গোমতী নদীতে ২০ হাজার কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন ইসলামিক বক্তা রফিক উল্লাহ আফসারী।

সোমবার কুমিল্লার গোমতী ব্রিজ সংলগ্ন নদীতে তিনি মাছের পোনা অবমুক্ত করেন।
রফিক উল্লাহ আফসারী বলেন, ‘মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন ও মৎস্য সম্পদ উন্নয়নে বিগত ১০ বছর যাবত মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করে আসছি।’

তিনি আরো বলেন, ‘মাছে ভাতে বাঙালি কথাটির যথার্থতা এখন পাওয়া যায় না। মানুষের চাহিদা অনুযায়ী মাছের তীব্র সট রয়েছে। আমাদের দেশের মানুষের আমিষ ঘাটতি পুরণে আমি সদকায়ে জারিয়াহ হিসেবে বিগত বছরের ন্যায় এবারো বিভিন্ন এলাকার নদীতে মাছের পোনা অবমুক্ত করছি। এ বছর ২০ লাখ মাছের পোনা অবমুক্ত করার লক্ষ নিয়ে কার্যক্রম পরিচালনা করছি।

এ সময় মাওলানা হাবিব আল ফরিদী, কুমিল্লা ছন্দু হোটেলের স্বত্ত্বাধিকারী হাজী ইকবাল আহমদ, গোমতী টাচের কর্মকর্তা মো: রেজাউল করিম, আফসু ডেভেলপারসের ব্যবস্থাপনা পরিচালক ইকরাম আহমদসহ স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাছের পোনা অবমুক্ত কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী ডা: জামান, ইঞ্জিনিয়ার মানজুর, আবদুল বাছির প্রমুখ।

মৎস্য থেকে আরও পড়ুন

agribarta
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
মৎস্য আহরণকারীরা কৃষক কার্ডের আওতায় আসবেন

সর্বশেষ