www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের আতঙ্ক


 এগ্রিবার্তা ডেস্ক    ৬ ডিসেম্বর ২০২১, সোমবার, ৩:৫৩   প্রাণিসম্পদ বিভাগ


শীতকালটা ঘুমিয়ে কাটায়। গ্রীষ্মকাল ফিরে এলে আবার বেরিয়ে আসে। সাপ শীতনিদ্রার প্রাণীদের মধ্যে অন্যতম। কিন্তু শীতনিদ্রার মৌসুমে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক অদ্ভুত ঘটনা ঘটেছে।

উপজেলার সারোয়াতলী গ্রামের মানুষ এখন সাপ আতঙ্কে ভুগছেন, কারণ তাদের দাবি গ্রামটির প্রায় সর্বত্র এখন সাপ আর সাপ।

গ্রামটির যেদিকে যাবেন সেদিকেই সাপ। ঘরের মধ্যে, বিছানায়, পুকুর, রাস্তাঘাট-কোথায় নেই। বাইক চালিয়ে বাসায় যাই। যখন তখন বাইকের সামনে পড়ছে নানা ধরণের সাপ।

বোয়ালখালী উপজেলা থেকে কয়েক কিলোমিটার দুরের এ গ্রামটিতে গত প্রায় দু’মাস ধরে এ সমস্যা প্রকট হয়ে উঠেছে।

ইতোমধ্যে বেশ কয়েকজনকে সাপে কাটার শিকার হয়েছেন। এ নিয়ে আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। খোলা মাঠ, ধান ক্ষেত এমনকি রাস্তার ধারে ধারে গুটিসুটি মেরে পড়ে আছে অসংখ্য বিষধর সাপ ও সাপের খোলস।

স্থানীয় ব্যক্তিরা জানান, গ্রামটিতে একটি প্রাচীন খাল ছিল। সম্প্রতি গ্রামের সঙ্গে লাগোয়া রায়খালী খাল খননের কাজ শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, খাল পাড়ের ঝাড় জঙ্গল পরিষ্কার করায় সাপেরা বাসস্থান ছেড়ে বেরিয়ে পড়েছে।

সাপ থেকে রক্ষা পেতে অনেকে ঘর বাড়ির জানালা বা অন্য ফাঁকা জায়গাগুলোতে নেট লাগালেও নানা পথে সাপ ঢুকে পড়ছে ঘরের মধ্যে।

এলাকার অনেকেই নিজ বাড়িতে এসিড রাখছেন, কিন্তু তাতেও কোন লাভ হচ্ছে না।




  এ বিভাগের অন্যান্য