www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

হালদা থেকে মৃত ডলফিন উদ্ধার


 এগ্রিবার্তা ডেস্ক    ৪ নভেম্বর ২০২২, শুক্রবার, ৬:২৪   প্রাণিসম্পদ বিভাগ


চট্টগ্রামের হালদা নদী থেকে ২৫ কেজি ওজনের মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল বিকালে দক্ষিণ বাড়ীঘোনা উত্তর মসজিদের পাশ থেকে আইডিএফের সহায়তায় ডলফিনটি উদ্ধার করা হয়েছে। দক্ষিণ এশিয়ার এ প্রাকৃতিক মত্স্য প্রজনন ক্ষেত্র হালদায় এ নিয়ে ৪০টি মৃত ডলফিন ভেসে উঠল। এগুলোর বেশির ভাগের গায়েই আঘাতের চিহ্ন ছিল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ড. মনজুরুল কিবরীয়া জানান, হালদা নদী থেকে ৪ ফুট লম্বা ও ২৫ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করেছেন নৌ-পুলিশ এবং আইডিএফের সদস্যরা। ডলফিনটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ডলফিনটি থেকে প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছে। ধারণা করা যাচ্ছে, কয়েক দিন আগে মারা গেছে এবং ভাটায় তা হালদার পাড়ে ভেসে উঠেছে।




  এ বিভাগের অন্যান্য