www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

চট্টগ্রাম নগরীতে পাহাড় কাটায় মামলা


 এগ্রিবার্তা ডেস্ক    ৪ নভেম্বর ২০২২, শুক্রবার, ৬:২১   প্রাণিসম্পদ বিভাগ


চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় পাহাড় কাটার অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। আসামিরা হলেন খুলশী থানার টিঅ্যান্ডটি কলোনি এলাকার বাসিন্দা আবদুল হক (৬৫) এবং তার ছেলে মুজিবুল হক (৩২)। বুধবার পাহাড় কর্তনের এলাকা পরিদর্শন শেষে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন বাদী হয়ে বায়েজিদ থানায় মামলাটি দায়ের করেন।

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (মহানগর) মিয়া মাহমুদুল হক জানান, পাহাড়ের পাদদেশে স্থাপনা নির্মাণ করতে গিয়ে বায়েজিদের বাংলাবাজার পাহাড়ের ৬০০ বর্গফুট এরই মধ্যে কেটে ফেলা হয়েছে। সেখানে পাহাড় কাটার কাজ চলছিল। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের অবস্থান নিলে সেখান থেকে মুজিবুল হককে আটক করা হয়। পরে মামলা করা হয়েছে।




  এ বিভাগের অন্যান্য