.jpg)
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ১ হাজার ৪৯৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ২৭৯ জন রোগী ভর্তি হয়েছে ২৪ ঘণ্টায়, যেখানে ১৯৬ জন ঢাকার ও ঢাকার বাইরের ৮৩ জন। তাছাড়া এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গিয়েছে ৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের গতকাল দেয়া তথ্য থেকে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮৮৯ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৭০৬ জন, বাকি ১৮৩ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭ হাজার ৬৭৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং ছাড়া পেয়েছে ৬ হাজার ৭৫৬ জন।