www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু


 এগ্রিবার্তা ডেস্ক    ৮ অক্টোবর ২০২২, শনিবার, ৮:২৯   কৃষি পণ্য বিভাগ


গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন মারা গিয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছে ৬৪ জন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল হাসপাতালে ভর্তি হয়েছে ২৪০ জন। এর মধ্যে ঢাকায় ১৯২ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ৪৮ জন ভর্তি হয়েছে।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ২৮২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৭২৫ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৫৫৭ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ১৯ হাজার ৫২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৪ হাজার ৭৩৮ এবং ঢাকার বাইরে ৪ হাজার ৭৮৫ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছে ১৭ হাজার ১৭৭ জন। এর মধ্যে ঢাকায় ১২ হাজার ৯৮১ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৪ হাজার ১৯৬ জন।

 




  এ বিভাগের অন্যান্য